শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

সুন্দরগঞ্জের ইউএনওর মোবাইল নম্বর ক্লোন।।প্রকল্প দেওয়ার নামে উৎকোচের দাবি

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর ক্লোন করে প্রকল্প পাইয়ে দেওয়ার নামে উৎকোচের দাবির অভিযোগ উঠেছে।(১২ জুলাই) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ-আলম বিষয়টি নিশ্চিত করেন।এর আগে দুপুরের দিকে ‘ইউএনও সুন্দরগঞ্জ’ নামের অফিসিয়াল ফেসবুক আইডিতে সবাইকে সচেতন করতে একটি পোস্ট দেন তিনি।
পোস্টে তিনি লেখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন প্রকল্প বা সুবিধা প্রদানের কথা বলে অর্থ দাবি করা হচ্ছে। এ বিষয়ে কোনো প্রকার তথ্য প্রদান করা বা আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক করা হলো।
জানাগেছে,বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিলুল্যাহ বলেন,মোবাইল ফোনে কল আসলে দেখি ইউএনও স্যারের নম্বর ভেসে উঠেছে। রিসিভ করে সালাম দিলাম। বলেন আপনার বেলকা ইউনিয়নে সড়কের একটা বড় প্রকল্প দেওয়া হবে। এ জন্য খরচ বাবদ কিছু টাকা দিতে হবে। তবে শুরু থেকে কণ্ঠ শুনে আমার সন্দেহ হয় । পরে কৌশল করে বলি, কী বলছেন ভালো করে বলেন বলা মাত্রই ফোন কেটে দেন। পরে ফোন দেই আর রিসিভ হয় না। তাৎক্ষণিকভাবে বিষয়টি ইউএনও স্যারকে জানাই।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ- আলম বলেন, বেলকা ও কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি মোবাইল ফোনে আমাকে জানান। তাদের কাছে ইউএনও অফিসের সরকারি মোবাইল নম্বর থেকে ফোন করা হয়েছিল। প্রকল্প পাইয়ে দেওয়ার কথা বলে টাকা দাবি করেন দুর্বৃত্তরা। পরে আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি ফেসবুকে দেই সবাইকে সতর্ক থাকতে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com