মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

সুন্দরগঞ্জে জুতার গোডাউনে অগ্নিকান্ডে ১৮ লক্ষাধিক টাকার ক্ষতি

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শহরের বাহিরগোলা জামে মসজিদ মোড়ের অবস্থিত তিনতলা বিশিষ্ট আমজাদ ভিলার নিচ তলায় জব্বারের জুতার গোডাউনে গত রোবরার গভীর রাতে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনের প্রায় ১৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।জানা গেছে, রোববার রাতে মসজিদ মোড়ে অবস্থানকারি পথচারিরা দোকান ঘরের ভিতর থেকে আগুনের ধুয়া বের হতে দেখে চিৎকার করতে থাকে। পরে বাড়ির মালিককে জানালে তিনি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ গোলজার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি বলেন, জুতার গোডাউন ছাড়া অন্য কোন দোকানের ক্ষতি হয়নি। ঘর মালিক অবসর পুলিশ সদস্য আমজাদ হোসেন জানান, তিনি রাত ১১টার সময় গেট বন্ধ করে বাসায় ঘুমিয়ে পড়েন। পথচারিদের চিৎকার শুনে জেগে উঠে দেখেন জুতার গোডাউন থেকে ধুয়া বের হচ্ছে। তারপর ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com