মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

সুন্দরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
নানার বাড়ি বেড়াতে এসে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামে বৃহস্পতিবার (৩১ আগস্ট) পুকুরে ডুবে আবু সাঈদ মিয়া (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আবু সাঈদ উপজেলার কি বাড়ি ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের বকুল মিয়ার ছেলে।নিহতের স্বজনরা জানান, আবু সাঈদের মা শিল্পী বেগম শিশু সন্তানকে নিয়ে উজান বোচাগাড়ি গ্রামে তার বাবা রফিকুল ইসলামের বাড়িতে বেড়াতে আসেন। সকালে শিশু সাঈদকে বাড়ির উঠানে রেখে শিল্পী বেগম রান্না করছিলেন। আবু সাঈদ সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। হঠাৎ শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে তাকে পুকুরে পানিতে ভাসমান অবস্থায় অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন স্বজনরা। এব্যাপারে চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেহেদী মোস্তফা মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরে ডুবে আবু সাঈদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com