বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

সুবর্ণচরে খাল থেকে অবৈধভাবে মাটি কাটায় হুমকির মুখে সরকারি রাস্তা

Reading Time: < 1 minute

আহসান হাবীব, সুবর্ণচর নোয়াখালী:

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় খাল থেকে অবৈধভাবে মাটি কাটায় হুমকির মুখে পড়েছে হাজার হাজার মানুষের চলাচলের পাকা রাস্তা। উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নের ২ং ওয়ার্ডে হারিছ চৌধুরী বাজার থেকে অলি উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে গেছে পাকা রাস্তা ও খাল, সেই খাল থেকে অবৈধভাবে মাটি কেটে বাড়ি ভরাট করছে অত্র ওয়ার্ডের মরহুম হাজী ছিদ্দিক উল্যাহ মিয়ার পুত্র সাইফুল ইসলাম(৪০)। এতে খালের পাড় ভেঙে হাজার হাজার মানুষ ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের চলাচলের এক মাত্র পাকা রাস্তাটি হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম সরকারি খাল থেকে গভীর গর্ত করে মাটি কেটে রাস্তাটি হুমকির মুখে ফেলে দিচ্ছে, আমরা তাকে বাঁধা প্রধান করি, সে আমাদের বাঁধা না শুনে আবারও মাটি কাটতে শুরু করাই আমরা বিষয়টি স্থানীয় মেম্বারকে অবহিত করি। স্থানীয় মেম্বার আব্দুল হালিম জানান, সাইফুল সরকারি রাস্তার পাশের খাল থেকে মাটি কাটার খবর শুনে চরজুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু’র নির্দেশে গ্রাম পুলিশ পাঠিয়ে মাটি কাটার কোদাল জব্দ করি এবং অবৈধভাবে সরকারি খাল থেকে মাটি না কাটার জন্য সতর্ক করি। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে খালে মাটি কাটার কথা স্বীকার করে সাইফুল ইসলাম জানান, স্থানীয় মেম্বার এসে খালে মাটি কাটতে নিষেধ করেছেন, এরপর থেকে আমি আর মাটি কাটিনিG

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com