বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

সুবর্ণচরে চাঞ্চল্যকর বেচু হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার

Reading Time: 2 minutes

আহসান হাবীব,  সুবর্নচর নোয়াখালি :

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গরু বেপারী দিদারুল আলম ওরফে বেচু (২০) খুনের ঘটনায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার চরকলমী গ্রামের মো. সিরাজ উদ্দিনের ছেলে মো. বেলাল (২০), একই গ্রামের মো.মাহফুজের ছেলে মো. রাশেদ (৩০) মৃত আমিনুল হকের ছেলে মো. মাইন উদ্দিন ওরফে পিষ্টু (৩২), মৃত আবুল কালামের ছেলে মো. লোকমান হোসেন (৩৭), দক্ষিন চরকলমী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো.মহিন উদ্দিন ওরফে চঁন মিয়া (২১)। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর ১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। নিহত মো. দিদার উল আলম ওরফে বেচু (২০) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চরলক্ষী গ্রামের মাইন উদ্দিন বেপারীর ছেলে। শুক্রবার (১০ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত ৬ মার্চ বিকেলের দিকে উপজেলার ছমিরহাট থেকে আসার পথে মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী গ্রামের গোলাম মাওলার কিল্লা সংলগ্ন শওকতের প্রজেক্টের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। প্রেস ব্রিফিংয়ে এসপি জানায়, গত ৬ মার্চ বিকেলে গরু বিক্রি করে উপজেলার ছমির হাট বাজার থেকে বাড়ি ফেরার পথে গরু বেপারী দিদারকে এক দল ছিনতাইকারী ছুরিকাঘাত করে তার সাথে থাকা সকল টাকা ও মুঠোফোন নিয়ে যায়। পরে ঘটনাস্থলে স্থানীয় এক অটোচালক তাকে দেখতে পেয়ে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ১০ মার্চ দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এসপি আরো জানায়, গ্রেফতারকৃত আসামি মো. বেলালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের ঘটনার বর্ণনা দিয়ে ও হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে। একই সাথে এ হত্যাকাণ্ডের সঙ্গে নিজের ও অপর ৬ আসামির জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে তার জবানবন্দি অনুসারে আরো ৪ আসামিকে গ্রেপ্তার করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, গাছের ঢাল, ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়। সোমবার (১৩ মার্চ) অপর আসামি মো. রাশেদ (৩০) বিজ্ঞ আদালতে হত্যাকাণ্ডের ঘটনার বর্ণনা দিয়ে, ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com