বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

সুবর্ণচরে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলা, নিহত-১

Reading Time: < 1 minute

আহসান হাবীব, নোয়াখালী:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে সন্ত্রাসী হামলায় শেখ ফরিদ প্রকাশ ফরিদ সর্দার (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন চাঁন মিয়া (৩৫) নামের আরও একজন। পুলিশ বলছে নিহত ফরিদ সর্দার মৃত নূর নবী প্রকাশ নোব্ব্যা চোরা হত্যা মামলার প্রধান আসামী ছিল। নিহত ফরিদ সর্দার চরক্লার্ক ইউনিয়নের জনতা বাজার এলাকার কালা মিয়ার ছেলে। আহত চাঁন মিয়া একই এলাকার মো. খুরশিদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে চরক্লার্ক ইউনিয়ন পরিষদ এলাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিল ফরিদ সর্দার ও চাঁন মিয়া। পথে কমলার বাপের দোকান এলাকায় পৌঁছলে কয়েকজন অস্ত্রধারী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় অস্ত্রধারীরা মোটরসাইকেল থেকে নামিয়ে ফরিদ ও চাঁন মিয়াকে এলোপাতাড়ি পিটিয়ে জখম এবং পরে ফরিদ সর্দারকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত দু’জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বিকেল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ওয়ার্ডে মারা যান ফরিদ সর্দার। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, পূর্ব বিরোধের জের ধরে মৃত নোব্ব্যা চোরার ছেলেরা ফরিদের ওপর হামলা চালিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com