সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

সুবর্ণচরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন

Reading Time: < 1 minute

আহসান হাবিব, সুবর্ন-চর নোয়াখালি:

নোয়াখালীর সুবর্ণচরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশনে বসেছে এক তরুণী। অনশনরত তরুণীর নাম তানিয়া আক্তার তানজিনা(১৯)। প্রেমিকার অনশনের খবর শুনে প্রেমিক গা ঢাকা দিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চানচঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) দুপুর থেকে উপজেলার চরবৈশাখী গ্রামে প্রেমিক আবদুর রহমান রুবেল এর বাড়ীতে এই অনশন শুরু করেন ওই তরুণী। ওই প্রতারক প্রেমিকের নাম আবদুর রহমান রুবেল (৩০)। সে সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী গ্রামের আবদুল আউয়াল এর ছেলে। অনশনরত তরুণী জানান,গত ৫ বছর আগে আবদুর রহমান রুবেল চট্রগ্রামের রাউজানে একটি বেসরকারী কোম্পানীতে বিক্রয় কর্মী হিসাবে চাকরী করার সুবাধে চট্রগ্রামের রাউজান থানার মেরুঘর কলোনিতে তার সাথে রুবেলের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে আমার অন্যত্র বিয়ে হয়ে যায়। বিয়ের পর আমাকে রুবেল উত্যক্ত করতো । এক পর্যায়ে আমাকে ও আমার স্বামীকে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে তার কাজ থেকে তালাক নিতে বাধ্য করে। এরপর আমাকে বিয়ে করার আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। দীর্ঘ দুই বছর ধরে আমাকে বিয়ের আশ্বাস দিয়ে কালক্ষেপন করছে ।আমি বিয়ের জন্য চাপ দিলে রুবেল আমাকে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছে। বর্তমানে সে সুবর্ণচর উপজেলার থানারহাটে ব্যবসা করছে।আমার সঙ্গে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। নিরুপায় হয়ে আমি তার গ্রামের বাড়ীতে আসতে বাধ্য হয়েছি। ইউপি সদস্য তানভীর উদ্দিন বলেন,রুবেল কে বিষয়টি মীমাংসা করার জন্য বললে সে আমার সঙ্গে খারাপ আচরণ করে পালিয়ে যায়। আমি ওই তরুণী ও তার বাবাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস বলেন,এই ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। এ বিষয়ে খোঁজ খবর নিবেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com