শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

সুবর্ণচরে বৃদ্ধাকে পায়ুপথে টর্চ লাইট ঢুকিয়ে নির্যাতনঃ আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

Reading Time: < 1 minute

আহসান হাবীব, নোয়াখালী:
নোয়াখালী সুবর্ণচরে শেখ নাছির উদ্দিন মাইজভান্ডারীর পায়ুপথে টর্চ লাইট ঢুকিয়ে নির্যাতন কারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের থানার হাট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন থেকে এলাকাবাসী এমন পাশবিক নির্যাতনকারী স্থানীয় চরওয়াপদা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান ভূইঁয়া, ইউপি সদস্য তানভীর হোসেন, তার ভাই দিদার, মুল হোতা শাহনেওয়াজ (গ্যাস লাইট শাহানাজ) , আব্দুল গণি, আব্দুল , খোকনসহ জড়িতদের আইনের আওতায় এনে ফাঁসীর দাবি করেন। এসময় ভুক্তভোগী নাছির উদ্দিন মাইজভান্ডারীর ছেলে ইউপি সদস্য শেখ রিপন চৌধুরী জানান, তার বাবা একটি মাদ্রাসা ও মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন করার সময় ইউপি চেয়ারম্যান ডাক্তার আব্দুল মান্নান ভূঁইয়া, যুবলীগ নেতা শাহনেওয়াজ, আব্দুল গনিসহ সন্ত্রাসীরা ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিয়ে নাছির উদ্দিন মাইজভান্ডারী থানায় মামলা করায় আসামিরা গত শুক্রবার রাতে বাড়ী ফেরার পথে বেধড়ক পিটিয়ে আহত করে চোখ বেঁধে পায়ুপথে টর্চ লাইট ঢুকিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হসপিটালে নিয়ে গেলে শনিবার অস্রপাচার করে টর্চ লাইটটি বের করে। চরজব্বর থানা পুলিশ জানিয়েছে এঘটনায় মুল আসামি শাহনেওয়াজকে ঘটনার পরদিন (শনিবার) আটক করেছে। এছাড়াও গতকাল আব্দুল গণি নামের আরেক আসামিকে আটক করা হয়েছে। এছাড়াও বাকিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন তারা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com