শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

সুবর্ণচরে ভূমিহীনদের অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

আহসান হাবীব, সুবর্নচর :

শোষণমুক্ত, বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে “দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো” স্লোগানকে সামনে রেখে সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়ন ভূমিহীন অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নিজেরা করি সুবর্ণচর আঞ্চলিক অফিসের সহযোগীতায় ৯ নভেম্বর (বু্ধবার) বেলা ৩ ঘটিকায় সেলিম বাজার আশ্রয়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে চরবাটা ভূমিহীন সমিতি। নিজেরা করি কর্মসূচী সংগঠক জসিম উদ্দিনের সঞ্চালনায় ভূমিহীন নেতা আবুল কাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নিজেরা করি অঞ্চল সমন্বয়ক পরিতোষ দেবনাথ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক আবুল বাসার, সাংবাদিক মোঃ ইমাম উদ্দিন সুমন, ডাক্তার কেশব দাস, ভূমিহীন নেত্রী ইয়াসমিন আক্তার, ভূমিহীন নেতা ডাক্তার দিলীপ দাস প্রমূখ। বক্তারা বলেন, নোয়াখালী সুবর্ণচরের চরাঞ্চলে ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণ, নদী ভাঙন রোধ, বহিরাগত ভূমিদস্যুতা বন্ধ করতে হবে। বহিরাগত ভূমিদস্যুদের আগ্রাসন থেকে নিরীহ ভূমিহীনদের রক্ষা, ভূমিদস্যু নামে বেনামে বিভিন্ন রকম কাগজ পত্র তৈরি করে আমাদের ভূমির অধিকার থেকে বঞ্চিত করার অপকৌশল বন্ধ করা, আমাদের বসত-বাড়ি ও কৃষি জমি বিগত ২০০৫ সালে জরীপকৃত আমাদের দখলীয় ভূমি বন্দোবস্ত দেওয়া, মেঘনার ভাঙন থেকে আমাদের ফসলি ভূমি ও বসতঘর রক্ষা করতে হবে সেই সাথে ভূমি দস্যুদের কাছ থেকে অবৈধ ভূমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের হস্তান্তর করার জন্য সুবর্ণচর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com