শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

সুবর্ণচরে মাটিবাহী ট্রাক্টর চাপায় প্রাণ গেলো ৯ বছরের এক শিশুর

Reading Time: < 1 minute

আহসান হাবীব , সুবর্ণচর নোয়াখালি:

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় রাস্তা পারাপারের সময় মাটিবাহী ট্রাক্টর চাপায় ইসমত তারা আলেয়া (৯) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের মন্তাজ আলী সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত আলেয়া চর ওয়াপদা ইউনিয়নের চর কাজি মোখলেস গ্রামের নীরব হোসেনের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু আলেয়া রাস্তা পার হওয়ার সময় একই সড়ক দিয়ে যাওয়া একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই আলেয়া নিহত হয়। ঘটনার পরপরই ট্রাক্টরটি রেখে চালক পালিয়ে যান। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com