বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

সুবর্ণচরে সরকারি পুকুর প্রভাবশালী মহলের জবর দখল, এলাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Reading Time: < 1 minute

আহসান হাবীব সুবর্নচর:
নোয়াখালী সুবর্ণচরে জোর পূর্বক অবৈধ ভাবে সরকারি পুকুর দখল করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
গতকাল ২৪ জুন (শুক্রবার) সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর মহিউদ্দিন বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চরজুবলী ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আখতার হোসেন শাহীন এর নেতৃত্বে বক্তব্য রাখেন, চর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহাগসহ স্থানীয় ব্যাক্তিবর্গ।
বক্তারা বলেন, চর মহিউদ্দিন স্কুল সংলগ্ন ৪ টি সরকারি পুকুর সাবেক মেস্বার রায়হানসহ একটি অবৈধ দখলদার বাহিনী দীর্ঘ ১০ বছর ধরে পুকুর গুলো দখল করে খাচ্ছে।
এক সময় এ পুকুর গুলো ছিলো স্কুল এবং মসজিদের আওতায়, পুকুরে মাছ চাষ করে সে টাকা স্কুল এবং মসজিদের উন্নয়নের কাজে লাগতো। কিন্তু ২০১২ সালে রায়হান মেম্বার পুকুর গুলো জোর পূর্বক দখল করে মাছ চাষ করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে প্রতিষ্ঠান গুলোর কোন উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে না এবং শিক্ষকদের বেতন ভাতা দিতে হিমশিম খাচ্ছে।
এলাকাবাসী, স্কুল শিক্ষকসহ ছাত্রছাত্রী এবং অভিভাবক মহলের দাবী অতিদ্রুত পুকুর গুলো দখল মুক্ত করে সেটি ইজারা দিয়ে ঐ টাকা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যায় করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাবেক মেম্বার রায়হান বলেন, আমি অনেক আগে ২ বছরের জন্য ইউনিয়ন পরিষদ থেকে ইজারা নিয়েছি। পরবর্তিতে আর ডাক না দেয়ায় পুকুর গুলো আমি রেখেছি এবং মাছ চাষ করছি। তবে পূনঃরায় যদি ইজারা দেয়া হয় অন্য কেউ পেলে আমি ছেড়ে দিবো।
চরজুবলী ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল্ল্যাহ খসরু বলেন, চর মহিউদ্দিন বাজারের পাশে ১ টি মসজিদ, ১ টি হেফজখানা, ১ টি মাদ্রাসা, ১ টি উচ্চ বিদ্যালয় আছে, প্রতিষ্ঠান গুলো দীর্ঘদিন যাবৎ অবহেলিত, শিক্ষকগন মানবেতর জীবন যাপন করছে, ৩ টি পুকুর প্রতিষ্ঠান গুলোকে ভাগ করে দিলে প্রতিষ্ঠান গুলো উন্নত হবে। এলাকার উন্নয়ন হবে। আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করবো। এসময় মানববন্ধনে শত শত এলাকাবাসী পুকুরগুলোকে অবৈধ দখলদার মুক্ত করে মসজিদ, মাদ্রাসা ও স্কুলের উন্নয়নের জন্য জোর দাবী জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com