সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

সুবর্ণচরে সূর্যমুখীর বাম্পার ফলন, অধিক লাভের আশা চাষীদের

Reading Time: < 1 minute

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ
সকালে ঘুম থেকে উঠেই যেমন দেখা যায় সূর্য পূর্ব আকাশে জ্বলজ্বল করে উঁকি দিচ্ছে। ঠিক তখনই মনে হয় যেন সূর্যের দিকে তাকিয়ে উঁকি দিচ্ছে হাজার হাজার অন্য এক সূর্য। এ আর কিছুই নয়,এ হচ্ছে সূর্যমুখী ফুল। এমনই অপরূপ চোখ ধাঁধানো দৃশ্য দেখা যাচ্ছে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় বিস্তির্ণ ফসলী জমিতে। সূর্যমুখী ফুলের অপরুপ দৃশ্যে যেন হলুদ বরণ সাজে সেজেছে প্রকৃতি।
নোয়াখালী সুবর্ণচর উপজেলা একটি কৃষি প্রধান এলাকা। বছর জুড়ে এখানকার বিস্তির্ণ ফসলী জমিতে থাকে কোনো না কোনো ফসল। আর তাই বর্তমানে এখানে সয়াবিন, তরমুজ,খিরা ও অন্যান্য ফসলের সাথে ব্যাপক ভাবে চাষ হচ্ছে সূর্যমুখীর। আমাদের দেশে সূর্যমুখী তেলের প্রচুর চাহিদা রয়েছে। কোলেস্টেরল মুক্ত এ তেল উৎপাদনে পৃথিবীর বিভিন্ন দেশের ন্যায় আমাদের দেশেও এর ব্যাপক চাষাবাদ লক্ষ্য করা যাচ্ছে। সুবর্ণচরে বিগত বছরগুলোর মতো এবারেও সূর্যমুখীর চাষাবাদ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং অধিকতর লাভবান হওয়ার আশায় স্বপ্ন বুনছেন সূর্যমুখী চাষীরা। সূর্যমূখী একটি অতি লাভজনক ফসল, এবারে সূর্যমুখীর ভালো ফলন হয়েছে। আবহাওয়া অনুকুল থাকলে ভালো ফলন এবং লাভবান হবার আশাবাদ চাষীদের। কোলেস্টেরল মুক্ত সূর্যমুখী তেল উৎপাদনে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং তেল উৎপাদনে বাংলাদেশ হবে স্বয়ং সম্পূর্ণ। এমনটি আশাবাদ ব্যাক্ত করেন সুবর্ণচর উপজেলা কৃষি অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com