সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্য নিহত

Reading Time: < 1 minute

আহসান হাবীব,নিজস্ব সংবাদদাতা :
নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় রেদোয়ান হোসেন (২০) নামের এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। এ সময় মো. শরীফ নামের আরেক পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের আবদুল্লাহ মিয়ার হাট স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেনাসদস্য রেদোয়ান হোসেন নোয়াখালীর চাটখিল উপজেলার সুন্দরপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। আহত পুলিশ সদস্য মো. শরিফ নোয়াখালীর সদর উপজেলার পূর্ব এজবালিয়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। জানা গেছে, নোয়াখালীর সুবর্ণচর-হাতিয়া সড়কে মোটরসাইকেলযোগে চেয়ারম্যানঘাট যাচ্ছিলেন রেদোয়ান হোসেন। এ সময় রাস্তায় থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সংঘর্ষে তিনি মাটিতে পড়ে যান। স্থানীয়দের সহযোগিতায় তাদের নোয়াখালীর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সেনাসদস্য ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আমরা আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com