মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

সেচ সরবারহ বন্ধ থাকায় হুমকির মুখে বোরো আবাদ

Reading Time: 2 minutes

শাহরিয়ার মিল্টন,শেরপুর :

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া এলাকার রঞ্জনা ঝর্ণায় স্থাপিত বিএডিসির সেচ পাম্প বন্ধ থাকার কারনে কৃষকদের বোরো ধান ক্ষেত মরে যাচ্ছে। তীব্র তাপদাহ ও খড়ায় পর্যাপ্ত সেচ সরবরাহ না পেয়ে হুমকিতে পড়েছে এলাকার প্রায় ৫০ একর জমির বোরো আবাদ। এতে দুশ্চিন্তায় পড়েছেন ওই এলাকার শতাধিক প্রান্তিক ও বর্গা চাষী। দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষকরা। অভিযোগে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ঘেঁষা সমশ্চুড়া গ্রামের রঞ্জনা ঝর্ণা পানি ব্যবস্থাপনা সমিতির বিএডিসি প্রদত্ত সেচ মেশিনটি প্রায় ১৫ দিন আগে বিকল হয়ে যায়। মেশিনটি জরুরী ভিত্তিতে মেরামত না করে ফেলে রাখে সমিতি কর্তৃপক্ষ। এতে সেচ না পেয়ে উঠতি বোরো ধান ক্ষেত ফেটে চৌচির হতে থাকে। থোড় ধানে পর্যাপ্ত পানি সরবরাহ না করায় পুর্ব সমশ্চুড়া গ্রামের কৃষকদের প্রায় ৫০ একর ধানক্ষেত এখন নষ্টের পথে। বোরো আবাদের শেষ মুহুর্তে এসে পর্যাপ্ত সেচ না পেয়ে কোনো কোনো ধান ক্ষেতের শীষ বের হচ্ছে না। আবার কোনো কোনো ক্ষেতে মরা শীষ বের হচ্ছে। অবিলম্বে সেচ না দিলে অপুরনীয় ক্ষতি হবে পুর্ব সমশ্চুড়া গ্রামের শতাধিক প্রান্তিক কৃষক ও বর্গা চাষীর। ওই এলাকার ভুক্তভোগী মুনসর আলী, আব্দুল হাকিম, সুরুজ্জামান, মোহাম্মদ আলী, জাকারিয়া ও তারা মিয়াসহ বেশ কয়েকজন কৃষক বলেন, আমরা একরে ৭ হাজার ৫শ টাকা করে সেচ বিল পরিশোধ করেছি। প্রায় একমাস ধরে সমশ্চুড়া পানি ব্যবস্থাপনা সমিতি ক্ষেতে পানি না দেয়ায় আমাদের ধান ক্ষেত মরার উপক্রম। আমরা অনেক কষ্ট করে টাকা খরচ করে বোরো আবাদ করেছি। এখন আবাদের শেষ ভাগে এসে পানি পাচ্ছি না। এসময়ে জমিতে পর্যাপ্ত সেচ না দিতে পারলে ধানে প্রচুর চিটা হবে। এমনকি ধানের ফলনও কমে যাবে। তাই আমরা দ্রæত এর সমাধান চাই।
স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন ও সমশ্চুড়া ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. মোস্তফা মিয়া জানান, অতিরিক্ত পানির বিল পরিশোধ করেও রঞ্জনা ঝর্ণা পানি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের গাফিলতিতে পানির অভাবে ফসল নষ্ট হচ্ছে। দ্রæত ধানক্ষেতে পানি না দিলে কৃষকদের ব্যাপক ক্ষতি হবে। কর্তৃপক্ষের এ বিষয়ে দ্রæত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সমশ্চুড়া রঞ্জনা ঝর্ণা পানি ব্যবস্থাপনা সমিতির সভাপতি সাগর আলী বলেন, দুই সপ্তাহ আগে বিএডিসি’র নিয়ন্ত্রণাধীন সেচ মেশিনটি নষ্ট হয়ে পড়েছে। এই মেশিনের পার্স সচরাচর পাওয়া যায় না। ফলে পানি সরবরাহ করা যাচ্ছেনা। বিএডিসি অফিসে কথা বলেছি মেশিন ঠিক হলেই পানি সরবরাহ করা হবে।
উপজেলা বিএডিসি (ক্ষুদ্র সেচ) কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। এছাড়া আমাকে কেউ কিছু জানায় নি। জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে নালিতাবাড়ী (ভারপ্রাপ্ত) উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে জেনেছি। ওই এলাকার ভুক্তভোগী কৃষকদের উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com