রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান অর্থদন্ড ও কারাদন্ড বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয় পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম কড়া নিরাপত্তায়  পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধন করলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড তিনজনের আমৃত্যু কারাদণ্ড পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে ২জন নিহত রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ

সোহাগপুর বিধবাপল্লীর বীরাঙ্গনারা পেলেন উপহার

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবাপল্লীতে শহীদ জায়া ও বীরাঙ্গনাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার (১ আগস্ট) সকালে শহীদদের স্মরণে নির্মিত ‘সৌরজায়া’ স্মৃতিসৌধের পাশে ওই উপহার সামগ্রী বিতরণ হয়।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার (এসপি) মোনালিসা বেগম পিপিএম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওয়াজ কুরুনী, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহনান তালুকদার, সিনিয়র সাংবাদিক এমএ. হাকাম হীরা ও নালিতাবাড়ী প্রেসক্লাব সভাপতি আবদুল মান্নান সোহেল প্রমুখ।পরে শহীদ জায়া ও বীরাঙ্গনা ৩২ জন নারীকে নবাগত পুলিশ সুপারের পক্ষ থেকে ১টি করে শাড়ি, ৫ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন, ২ কেজি ডাল, ২০ কেজি চাল,১ কেজি পিয়াজ, ২ কেজি আলু, ১ প্যাকেট ডিটারজেন্ট পাউডার , ২ টি সাবান ও নারিকেল তেল উপহার হিসেবে তুলে দেওয়া হয়।উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে নালিতাবাড়ী উপজেলার কাঁকরকান্দি ইউনিয়নের সোহাগপুর বেনুপাড়া গ্রামে পাকিস্তানী হায়েনার দল নারকীয় হত্যাযজ্ঞ চালায়। এসময় ওই গ্রামের ১৮৭ জন নিরীহ পুরুষ মানুষকে
নির্মমভাবে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে হায়েনার দল।
গ্রামের সকল পুরুষ মানুষকে হত্যা করায় স্বাধীনতার পর এ গ্রামের নামকরন
করা হয় ‘বিধবাপল্লী’।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com