বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

স্কুল শিক্ষিকাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য: র একজনের ৭ বছর কারাদণ্ড

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

ফেসবুকে রাজশাহীর এক স্কুল শিক্ষিকার ছবি দিয়ে তাঁর সম্পর্কে আপত্তিকর কথাবার্তা লেখার কারণে অভিযুক্ত ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড।মঙ্গলবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার এ রায় দেন। আসামির নাম মোমিনুল ইসলাম ওরফে চঞ্চল (২৯)। রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার মোন্নাফের মোড় এলাকায় তার বাড়ি। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, আসামি চঞ্চল রাজশাহীর একটি স্কুলের এক শিক্ষিকাকে ২০১৭ সালের দিকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। ওই নারী প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিলে ক্ষুব্ধ হয়ে তাঁর সম্পর্কে ফেসবুকে আপত্তিকর কথা লিখছিলেন চঞ্চল। ছাড়া হচ্ছিল ওই নারীর ছবিও। এছাড়া স্কুল সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করা হচ্ছিল। তিনি আরও জানান, এভাবে বুলিংয়ের শিকার হয়ে ভুক্তভোগী শিক্ষিকা ২০১৭ সালের ১৭ সালের ১৭ এপ্রিল রাজশাহীর রাজপাড়া থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মঙ্গলবার আসামির উপস্থিতিতেই এই রায় ঘোষণা করলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com