বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

স্বর্গীয় ডক্টর অর্চনা দাসের ৭৪তম জন্ম দিবস ও একটি প্রদর্শনীর শুভ সূচনা হলো

Reading Time: < 1 minute

শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা :
৪ঠা নভেম্বর শনিবার, ঠিক বিকেল পাঁচটায়, ডক্টর বিমান বিহারী দাস এর উদ্যোগে, অর্চনা গ্যালারীতে একটি সুন্দর প্রদর্শনী ও স্বর্গীয় ডক্টর অর্চনা দাসের ৭৪ তম জন্ম দিবস পালন করলেন এফ 17, নিউ গড়িয়া দেব কোঅপারেটিভ হাউসিং সোসাইটি নিজস্ব বাসভবনে যিনি একজন বিশিষ্ট চিত্রশিল্পী এবং কবি সেই স্বর্গীয় অর্চনা দাসকে স্মরণ করতেই আজকের এই আয়োজন এবং তার স্মৃতির উদ্দেশ্যেই একটি সুন্দর অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে বার্তা পৌঁছালেন তার আত্মার শান্তি কামনা করলেন। সারাক্ষণই ছিল চিত্রশিল্পী কবি ও স্বর্গীয় ডক্টর অর্চনা দাসের জীবন কাহিনী এবং তাহার কর্মের দক্ষতা নিয়ে আলোচনা, কিভাবে তিনি সংসার সামলেও এই কর্ম যজ্ঞে মেতে থাকতেন, আজ অগণিত গুণমুগ্ধ বন্ধু ও কাছের মানুষেরা তাকে স্মরণ করলেন। শুধু তাই নয়, যাহার উদ্দেশ্যে এই গ্যালারী তৈরি হয়,, তাহার জন্মদিনে সতের জন শিল্পীর চিত্র নিয়ে একটি সুন্দর প্রদর্শনী আয়োজন হয়, এবং বিখ্যাত শিল্পীদের ছবি সবার সামনে তুলে ধরেন।। যে সকল শিল্পীদের ছবি প্রদর্শিত হয়েছে, স্বর্গীয় ডঃ অর্চনা দাস, ডঃ বিমান বিহারী দাস রাজীব শূর রায়,, সুব্রত ঘোষ, কমলাক্ষ গাঙ্গুলী, ইন্দ্রানী গোস্বামী ,সঞ্জীব কুমার, স্বপ্নেন্দু ভৌমিক ,জগবন্ধু মন্ডল ,মৃণাল কান্তি ঢালী ,সুনিতা লাম্বা, দেবব্রত চক্রবর্তী, জয়দেব বালা ,প্রদীপ সেনগুপ্ত ,সৌগত বোস ,তরুণ মাইতি এবং সহযোগিতা করেছেন সকল বন্ধুবান্ধবেরা। যাহার হাত দিয়ে আজকের এই প্রদর্শনীর শুভ সূচনা ও কেক কেটে জন্মদিন পালন করলেন, বিশেষ অতিথি মাননীয় প্রশান্ত দাও মহাশয়।,
সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে ডঃ বিমান বিহারী দাস মহাশয় বলেন আমি গর্বিত, এবং আজ আমি আনন্দিত, সবাইকে একসাথে কাছে পেয়ে এই সুন্দর অনুষ্ঠানটা করতে পেরেছি এবং আমার কাছের মানুষ, প্রিয় মানুষের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে পেরেছি ,এবং তার জন্মদিন টা আমি নিজে হাতে পালন করতে পেরেছি।। সবার সহযোগিতা পেয়ে। এবং যাহারা আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই।।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com