বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

হাকিমপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রী সাদিয়ার হার্টে তিনটি ছিদ্র নিয়ে দূর্বিসহ জীবন কাটাচ্ছে

Reading Time: < 1 minute

সাইফুল ইসলাম, হিলি দিনাজপুর:
হার্টে তিন-তিনটি ছিদ্র নিয়ে চিকিৎসা অভাবে দিন-দিন মৃত্যুর কোলে ঢলে পড়ছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার তৃতীয় শ্রেণীর ছাত্রী সাদিয়া পারভিন।বাবা পেশায় হোটেল শ্রমিক আর মা ছেঁড়া বস্তা সেলাই করে।এভাবেই চলে তাদের কষ্টের সংসার। চিকিৎসকরা বলেছেন,আগামী দুই সপ্তাহের মধ্যে সাদিয়ার হার্টে অপারেশন করতে হবে। এই জন্য প্রয়োজন চার লক্ষ টাকা। দিনমুজুর বাবা’র পক্ষে এতো টাকা জোগাড় করা সম্ভব না হওয়ায় মেয়ের চিকিৎসায় বিত্যবানদের কাছে সাহায্য প্রত্যাশী সাদিয়ার পরিবার। এক সময়ের চঞ্চলা এই মেয়ে শিশুটি এখন শুধুই নিঃশ্চুপ।সমবয়সী সবাই এদিক-সেদিক ছুটোছুটি করলেও সাদিয়া তার রোগের কাছে অসহায়।অল্প হাটতেই হাঁপিয়ে ওঠে সে,বন্ধ হয়ে আসে শ^াস প্রশ^াস।স্কুলে ভর্তি হলেও চলাফেরা করতে না পারায় এক বছর ধরে স্কুলে যেতে পারেনা সে। দিন যতই যাচ্ছে ততই অসুস্থ্য হয়ে পড়ছে সাদিয়া।
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি চুরিপট্টি এলাকার সানাউল ইসলামের ১১ বছর বয়সি মেয়ে সাদিয়া। বাবা সানাউল পেশায় হোটেল শ্রমিক। মা সালমা খাতুন অন্যের দোকান থেকে ছেঁড়া বস্তা এনে তা সেলাই করে যা রোজগার করে তাই দিয়ে চলে তাদের কষ্টের সংসার। মেয়ের চিকিৎসা ব্যয় মিটাতে ঋণে জর্জরিত পরিবারটি। দিন যতই যাচ্ছে বাড়ছে ঋণের বোঝা।মেয়ের চিকিৎসায় সর্বশান্ত পরিবারটি চান অন্যের সাহায্য। ৩ বছর বয়সে সাদিয়ার হার্টে ধরা পড়ে তিনটি ছিদ্র। দিন যতই যাচ্ছে বাড়ছে হার্টের ছিদ্রের আকার। সম্প্রতি ঢাকার চিকিৎসকরা জানিয়েছেন আগামী দুই সপ্তাহের মধ্যে সাদিয়াকে অপারেশন করাতে হবে। আর এই জন্য প্রয়োজন ৪ লাখ টাকা।
স্থানীয়রা বলছেন, সাদিয়ার বাব-মা’র যে আয় তা দিয়ে মেয়ের চিকিৎসা করা সম্ভব না।তারাও চেয়েছেন বিত্তবানদের সাহায্য। সকলের সহযোগীতায় ছোট্ট শিশু সাদিয়াকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে। সাদিয়াকে সাহায্য পাঠাতে তার বাবা’র (বিকাশ) নং- ০১৯৬৮৩১৬৩৪৬।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com