শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

News Headline :
অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলেনি : বিএমএসএফ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী পাবনার  সন্তান  পরাগ  পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন

হাজারো শ্রমিকের কর্মস্থল নাকুগাঁও স্থলবন্দর

Reading Time: 2 minutes

শাহরিয়ার মিল্টন,শেরপুর :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় স্থাপিত দেশের অন্যতম নাকুগাঁও স্থলবন্দরটি এখন হাজারো শ্রমিকের কর্মস্থল। প্রতিদিন ভোর হলেই শ্রমিকরা দলে দলে ছুটে আসেন স্থলবন্দরে কাজ করতে। এই বন্দরটি আমদানি রপ্তানিকারকদের জন্য নতুন দিগন্তের পথ দেখাচ্ছে। এটি চালু হওয়ায় স্থানীয়রাসহ দেশের নানা প্রান্তের ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতে এসে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন বলে ব্যবসায়ীরা জানান। বন্দরের শ্রমিক নেতারা বলছেন, নাকুগাঁও স্থলবন্দর বন্দরের কর্মকান্ডকে ঘিরে হাজারো শ্রমিক পেয়েছেন কর্মসংস্থানের পথ। এখানে শ্রমিকরা কাজ করে তাদের সংসার পরিচালনা করতে পারছেন। এছাড়া এ বন্দর দিয়ে বাংলাদেশ, ভারত ও ভুটান এই তিন দেশের ট্রানজিট রুটসহ ত্রিপক্ষীয় বাণিজ্যের উজ্জ্বল সম্ভাবনাও দেখা দিয়েছে।
স্থলবন্দর সূত্র জানায়, সম্ভাবনাময় এই নাকুগাঁও স্থলবন্দর দিয়ে আমদানির জন্য প্রথমে অনুমতি থাকা ১৯টি পণ্য হচ্ছে- গবাদিপশু, মাছের পোনা, তাজা ফলমূল, বিভিন্ন প্রজাতির গাছ, বীজ, গম, পাথর, কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে ও কোয়ার্টজ। এরপর নতুন করে আরও ৩টি পণ্য আমদানি তালিকায় যুক্ত হয়েছে। এগুলো হলো- সুপারি, শুটকি ও ফ্লায়েস। সবমিলে এখন এই বন্দরে ২২টি পণ্য আমদানির অনুমতি রয়েছে।
ব্যবসায়ীরা জানান, দীর্ঘ ৩৩ বছর বন্ধ থাকার পর ১৯৯৮ সালে নাকুগাঁও বন্দরটি ইমিগ্রেশন চেকপোস্টসহ স্থল শুল্কবন্দর হিসেবে পুনরায় চালু হয়। এরপর থেকেই এ বন্দর দিয়ে কয়লা, পাথর আমদানি এবং সিমেন্ট, শাড়ি, জুস, মশারির কাপড় ও জুটসহ নানা বৈধ পণ্য আমদানি রপ্তানিতে বাণিজ্যের প্রসার ঘটে। কিন্তু অপ্রশস্ত রাস্তাঘাট, অবকাঠামোগত উন্নয়নের অভাবে এ বন্দরের সম্ভাবনা অনেকটা কমে গিয়েছিল। এলাকার এমপি ও সংসদ উপনেতা অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী এ বন্দরের গুরুত্ব অনুধাবন করে এটিকে পূর্ণাঙ্গ বন্দর হিসেবে গড়ে তোলার কার্যক্রম শুরু করেন।
নাকুগাঁও স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুজন মিয়া বলেন, প্রতিদিন ভোর হলেই শ্রমিকরা বন্দরে কাজ করতে ছুটে আসেন। ব্যবসায়ী ও শ্রমিকদের সৌভাগ্যের প্রতীক এখন নাকুগাঁও স্থলবন্দর। আগে এই বন্দর দিয়ে ভারত থেকে কয়লা আসেতা। বর্তমানে বন্ধ থাকায় শুধু পাথর আমদানি হচ্ছে। এখানে কাজ পেয়ে আমরা অনেক খুশি। বন্দরের পাথর শ্রমিক আয়নাল হক জানান, বাড়ির কাছে স্থলবন্দর হওয়ায় খুব সহজেই আমরা কর্মক্ষেত্র খুঁজে পাইছি। না হলে ঢাকাসহ বিভিন্নস্থানে গিয়ে কাজ করতে হতো।
নাকুগাঁও স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক অরুন চন্দ্র সরকার বলেন, এই বন্দরটি চালু হওয়ায় স্থানীয়রাসহ দেশের নানা প্রান্তের ব্যবসায়ীরা এখানে এসে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। এই বন্দর চালু না হলে অনেককে কর্মহীন থাকতে হতো।
নাকুগাঁও স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এ বন্দর দিয়ে অনুমোদিত নতুন ৩টিসহ ২২টি পণ্য আমদানি ও নিষিদ্ধ ব্যতীত সকল বৈধ পণ্য রপ্তানি করা যাবে। সরকারি রাজস্ব বৃদ্ধিতে আমরা ব্যবসায়ীদেরকে সার্বিক সহযোগিতা করছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com