সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন

হাতে কলমে শিক্ষার মাধ্যমে বাস্তব জ্ঞান অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন সম্ভব-ইউএনও সাঈদা খানম

Reading Time: < 1 minute

মিজানুর রহমান মিলন,বগুড়া:
প্রশিক্ষণের মাধ্যমে কার্য সম্পাদন বিষয়ে বাস্তব জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতা অর্জন করা যায়। তাই প্রশিক্ষণ হলো সাফল্যের চাবিকাঠি। প্রশিক্ষনের মাধ্যমে পেশাগত যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জন নিশ্চিত হয়। রবিবার ( ৩০ জুলাই ২৩) সকাল ১১ টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বগুড়ার শাজাহানপুর উপজেলার আয়োজনে আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের শিক্ষকগনের ১০ দিন ব্যাপি ”আইসিটি এডুকেশন লিটারেসি,ট্রাবলশুটিং ও মেইনটেনেন্স” বিষয়ক প্রশিক্ষন কার্যক্রম পরিদর্শন শেষে বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদা খানম প্রশিক্ষার্নী শিক্ষকদের উদ্দেশ্য উপরোক্ত কথাগুলো বলেন । তিনি আরো বলেন , প্রশিক্ষন হতে হবে হাতে কলেমে শিক্ষা ,পিছিয়ে পড়া প্রশিক্ষানার্থীকে বেশি সময় দিতে হবে। প্রশিক্ষন কার্যক্রম পরিচালনায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহবুবুল হোসেন , ভেন্যু প্রশিক্ষন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোনায়েম হোসেন ,ট্রেইনার মোঃ সামিউল ইসলাম শাকিল । চলমান প্রশিক্ষন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রশিক্ষনার্থী ICT4E অ্যাম্বাসেডর আতিকুর রহমান ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com