শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

হাবিপ্রবির পুকুরের পানিতে ডুবে এক ছাত্রীর মৃত্যু

Reading Time: < 1 minute

মুরাদ হোসেন,দিনাজপুর:
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে পুকুরের পানিতে ডুবে প্রীতি নামের দিনাজপুর সরকারি কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার(১২ অক্টোবর) দুপুর ১২ টায় এ ঘটনা ঘটে। প্রীতি দিনাজপুর সদরের বালুবাড়ির বাসিন্দা মোঃ সাদেক আলীর মেয়ে।জানা যায়, প্রেম ঘটিত কারনে দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের অনার্স শেষবর্ষের শিক্ষার্থী নিপা হাবিপ্রবি অভ্যন্তরে পুকুরের পানিতে ঝাঁপিয়ে পড়ে। তাকে বাঁচানোর উদ্দেশ্যে তার বান্ধবী পুকুরে ঝাঁপিয়ে পড়ে এবং ঘটনাস্থলে প্রীতি মৃত্যুবরণ করে। প্রাথমিক চিকিৎসা শেষে নিপাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।মৃত বান্ধবীর লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com