বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

হিলিতে ব্র্যাকের আলু বীজের মাঠ দিবস পালিত 

Reading Time: 2 minutes

সাইফুল ইসলাম, হিলি দিনাজপুর :
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার আলিহাট ইউনিয়নে বাংলাদেশের গুণগত মানসম্পন্ন বীজ আলু সম্পর্কে সাধারণ কৃষকদের অবহিত করণ, সরাসরি আলোচনা ও প্রশ্ন-উত্তর পর্ব নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে।  মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) দুপুর বারোটায় উপজেলার আলিহাট ইউনিয়নের ইটাই আদর্শ গ্রাম নূরানী হাফেজিয়া মাদ্রাসা মাঠে ব্র্যাকের পরিবেশক শফিক এন্টারপ্রাইজ এর উদ্দ্যোগে এবং ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে আলুর জমি পরিদর্শন ও বীজ আলু সম্পর্কে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও প্রশ্ন-উত্তর পর্বের আগে ইটাই গ্রামের আলু চাষি শাহাজাহান মিয়ার আলু ক্ষেত দেখতে সাধারণ কৃষকদের সাথে সরাসরি মাঠে যান প্রধান অতিথিসহ অতিথি বৃন্দ।
এসময় চাষি শাহাজাহান মিয়া বলেন, ব্র্যাকের এ্যাস্টেরিক্স আলু বীজ নিয়ে এবার আমি ৬৩ শতাংশ জমিতে আলু চাষ করেছি। এর আগেও আমি ব্র্যাকের বীজ দিয়ে আলু চাষ করেছি। মাত্র আশি দিনে আশাঅনুরুপ ফল পাওয়ায় আমি খুশি।  তিনি আরও বলেন, যে পরিমাণ আলুর ফলন হয়েছে তাতে ৯০ দিনে শতক প্রতি সাড়ে চার থেকে পাঁচ মন আলু বলে আশাবাদী। তবে এই এলাকায় ব্র্যাকের আলু বীজের ব্যাপক চাহিদা রয়েছে। কৃষকের চাহিদা মোতাবেক ব্র্যাক আলু বীজ সরবরাহ করতে পারে না।
পরে আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেড অব সেলস ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর কৃষিবীদ মো: আবুল মনছুর লিয়ন।  আরও বক্তব্য রাখেন, টেরিটরী সেলস অফিসার মো: মুরাদ হোসেন, পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি বাজারের পরিবেশক শফিক শপিং এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো: শফিকুল ইসলাম (শফিক) প্রমুখ।
কৃষিবীদ আবুল মুনছুর লিয়ন জানান, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ দীর্ঘদিন থেকে টিস্যু কালছার পদ্ধতিতে বাংলাদেশে সর্বোচ্চ গুনগত মানসম্পন্ন ২০ হাজার মে: টন আলু বীজ সরবরাহ করে আসছি। ব্র্যাকের বিভিন্ন জাতের আলু বীজের গুণগত মান ভালো হওয়ায় কৃষকের ব্যাপক চাহিদা রয়েছে। আমরা কৃষকের চাহিদা মোতাবেক আলু বীজ সরবরাহ করতে পারতেছিনা। তবে দক্ষিণ এশিয়ার মধ্যে ব্র্যাক সর্ববৃহৎ টিস্যু ল্যাব স্হাপন করেছে যা আগামীতে ৬৫ হাজার মে: টন আলু বীজ সরবরাহ করতে পারবো। ব্র্যাকের আলু বীজ এ্যাস্টেরিক্স, কার্ডিনাল, গ্র্যানোলা, ব্র্যাক লাল পাকরি, কারেজ ও ডায়ামন্ট বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com