মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

হেরোইনসহ কারবারি আটক

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরে একান্ন লাখ টাকা মূল্যের হেরোইনসহ শামীম হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে শেরপুর সদর উপজেলার জামালপুর-শেরপুর মহাসড়কের নন্দীর বাজার তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করে র‌্যাব-১৪।র‌্যাব-১৪ ময়মনসিংহ এর অপারেশনস্ অফিসার মো. আনোয়ার হোসেন গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন।কারবারি শামীম হোসেন নওগাঁ জেলার পোরশা উপজেলার খরপা বাজারপাড়া এলাকার ফিরোজ আলীর ছেলে।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ জামালপুর শেরপুর-জামালপুর মহাসড়কের নন্দীর বাজার তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। অভিযানকালে সিএনজিযোগে ওই যুবক জামালপুর থেকে শেরপুর হয়ে বকশিগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় সিএনজি থামিয়ে তল্লাশি চালালে ৫১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার বাজার মূল্য একান্ন লাখ টাকা। আটক করা হয় হেরোইন বহনকারী যুবক শামীমকে।র‌্যাব আরও জানায়, কারবারি শামীম চল্লিশ হাজার টাকার বিনিময়ে হোরোইনের চালানটি বগুড়া থেকে বকশিগঞ্জে পৌঁছে দেওয়ার কাজ করছিল। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। শামীমকে রাতেই শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব-১৪ ময়মনসিংহ এর অপারেশনস্ অফিসার মোঃ আনোয়ার হোসেন বলেন, অপরাধ ও মাদক দমনে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com