বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

৩৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসবে সোনামসজিদ দিয়ে

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় ৩৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের এই বন্দরের ৩১ জন আমদানিকারক এসব পেঁয়াজ আমদানি করতে পারবেন। মঙ্গলবার (৫ মার্চ) সকালে সোনা মসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সোমির ঘোষ এ তথ্য জানান। সোমির ঘোষ বলেন, ফেব্রæয়ারির শেষ সপ্তাহ আর মার্চের ৪ তারিখ পর্যন্ত সোনা মসজিদ স্থলবন্দরের ৩১ জন আমদানিকারক পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। তারা ৩৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে পারবেন।
কবে নাগাদ পেঁয়াজ আমদানি শুরু হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত নিদিষ্ট কোনো দিন ঠিক হয়নি। তবে রোজার আগেই এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হবে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলোতে বর্তমানে ১০৫ থেকে ১১০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। রোজার আগে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে দাম কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আজিজুর রহমান নামে একজন পেঁয়াজ ব্যবসায়ী বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের পর দাম বেড়ে যায়। মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বাজারে সরবরাহ হওয়ায় কিছুদিনের জন্য দাম কমে। এখন প্রতি কেজি পেঁয়াজ রকমভেদে ১০৫ থেকে ১১০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com