শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

৬হাজার ৬শ লিটার তেল জব্দ ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা

Reading Time: < 1 minute

মোঃ কায়সার আহম্মেদ নিজস্ব সংবাদদাতা:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারে অভিযান চালিয়ে পাঁচটি দোকান থেকে ছয় হাজার ৬০০ লিটার তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ব্যবসায়ীদের তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদি হাসান তানভির শুক্রবার (১৩ মে) রাত সোয়া ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মেহেদি হাসান তানভির বলেন, নাটোর র‌্যাবের সহযোগিতায় বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা অভিযানে মোল্লা স্টোর থেকে ৪০০ লিটার তেল জব্দ করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রুপম স্টোর থেকে ১০০০ লিটার তেল জব্দ করে এক লাখ টাকা, মিতা স্টোর থেকে ৬০০ লিটার তেল জব্দ করে ২৫ হাজার, বিধান স্টোর থেকে ১০০ লিটার তেল জব্দ করে ২০ হাজার এবং দেবাশীষ স্টোর থেকে ৪৫০০ লিটার তেল জব্দ করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com