admin
- ৩ অক্টোবর, ২০২৬ / ৩ Time View

৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট’সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি, এসআরবি ১২ সিপিসি-২
গোপন সংবাদের প্রেক্ষিতে এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০৩ অক্টোবর ২০২৬ খ্রিঃ তারিখ ১৯:২৫ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার কুষ্টিয়া মডেল থানাধীন পৌরসভা ০৩নং ওয়ার্ডস্থ কুটিপাড়া মডেল মসজিদের উত্তর পার্শ্বে খোলা মাঠে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭০ (সত্তর) পিস টাপেন্টাডল ট্যাবলেট’সহ আসামী -মোঃ কাইয়ুম বিশ্বাস (৪২), পিতা- মৃত বাবু বিশ্বাস, মাতা- আলেয়া বেগম, সাং- চর কুটিপাড়া, পৌরসভা ০৩নং ওয়ার্ড, থানা- কুষ্টিয়া মডেল থানা, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করে। ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
স্বাক্ষরিতঃ ধীমান কুমার মন্ডল, সহকারী পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সিপিসি-১ কুষ্টিয়া, এসআরবি-১২
Post Views: 4