রবিবার, ১৯ Jul ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

৯৯৯ এ ফোন সাজেকের ঝর্ণায় আটকে পড়া অসুস্থ পর্যটক উদ্ধার

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি-রাঙামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেকে ঝর্ণা দেখেতে এসে অসুস্থ হয়ে আটকে পড়া পর্যটককে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(২৩ আগষ্ট) বিকেলের দিকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাজধানী ঢাকা থেকে বেড়াতে আসা ৭জনের একটি পর্যটক দল মঙ্গলবার সকালে সাজেক ভ্যালীর সিকাম তৈসা ঝর্ণার সৌন্দর্য্য উপভোগ করতে সাজেকের পাহাড় থেকে ২হাজার ২’শ ফিট নিচে চলে যায়। একপর্যায়ে পর্যটক মো. শারজিল আহমেদ খান(৩৩) হঠাৎ অসুস্থ হয়ে আটকা পড়েন। তাকে উদ্ধারে সঙ্গীরা প্রাণপ্রণ চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তাদের এক সদস্য জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল দিলে রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন এর নির্দেশে একদল পুলিশ সদস্য আটকে পড়া পর্যটককে উদ্ধার করে বাঁশের মাচাঙে তুলে কাঁধে করে সাজেকের প্যারাগণ রিসোর্টে নিয়ে আসে।
সাজেক ভ্যালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইসি এসআই মো. মুশফিক বলেন, পর্যটক আটকা পড়া ঝর্ণার কাছাকাছি কোন মানুষের বসবাস নেই। এসপি স্যারের নির্দেশে আমরা সাজেক ভ্যালী পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনা স্থলে আটকে পড়া পর্যটককে উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হয়েছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com