বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

রাজশাহীর নিউমার্কেটের হোটেল কক্ষে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীর নিউমার্কেটের হোটেল কক্ষে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেল থেকে সবুজ কুমার অধিকারী (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকালে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওয়ে হোম হোটেলের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সবুজ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটঘরিয়া গ্রামের বাসিন্দা। তার বাবা বিমল চন্দ্র অধিকারী। সবুজ বগুড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি শুক্রবার ওয়ে হোম হোটেলের একটি কক্ষে ওঠেন, শনিবার তার চেক-আউট করার কথা ছিল।
বোয়ালিয়া মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, চেক-আউটের সময় পার হয়ে গেলেও সবুজ কক্ষ ত্যাগ না করায় হোটেল কর্মীরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
তিনি জানান, কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু হয়েছে।
রবিবার দুপুরে ময়নাতদন্ত শেষে মৃত্যের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com