সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

WBGDRB ২০১৭ রাজ্য গ্রুপ ডি ওয়েট লিস্টের ক্যান্ডিডেটেরা একটি অভিনব বিক্ষোভ দেখালেন

Reading Time: < 1 minute

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা থেকে :
শুক্রবার মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে , রাজ্য গ্রুপ ডি মঞ্চ থেকে ২০১৭ র ওয়েট লিস্টের ক্যান্ডিডেটেরা টাকার গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন, এই টাকার গাছ দিয়ে তারা বোঝাতে চাইলেন, মাননীয় মুখ্যমন্ত্রী যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি চলে যাওয়া জন্য চোখের জল ফেলছেন, বিভিন্ন স্কুলের মাস্টারদের চাকরি চলে যাচ্ছে তার জন্য চোখের জল ফেলছেন, কিন্তু যারা এত দিন ধরে অপেক্ষা করছেন, রাস্তার উপর বসে ধরনা দিচ্ছেন, ঝড়-বৃষ্টি রৌদ্রে এখানে পড়ে আছেন, বার বার মুখ্যমন্ত্রীর আবেদন করে , মুখ্যমন্ত্রীর সহযোগিতা হস্তক্ষেপ চেয়েও একবারও এদিকে তাকিয়ে দেখেননি, তাদের জন্য কষ্ট ও এক ফোঁটা চোখের জল পড়ছে না। অথচ শিক্ষা নিয়ে দুর্নীতি চলছে, টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ভাবছেন আর সোহানুভূতি দেখাচ্ছেন , তাদের জন্য মুখ্যমন্ত্রীর চোখ ছল ছল করছে,। তাই এবার তাদের দিকে না তাকিয়ে অসহায় ছেলেদের দিকে নজর দিন যারা সত্তিকারের পড়াশোনা করে পাস করে বসে আছে তাদের চাকরি দিন।, প্রায় সাত বছর ধরে আমরা আন্দোলন করে চলেছি, আর আমরা এ সকল সহ্য করব না আমাদের ন্যায্য পাওনা আমাদের ন্যায্য দাবি আপনি পূরণ করবেন।, আর যতদিন নাম নেই সবার দাবি পুরো না করবেন ততদিন আমরা এই ভাবে আন্দোলন চালিয়ে যাব এবং একের পর এক বিক্ষোভ সমাবেশ করব। আমরা এই টাকার গাছ দিয়ে আপনাকে বুঝিয়ে দিলাম টাকার জোরে কি কি দুর্নীতি ঘটেছে কেন সঠিক ছেলে মেয়েরা চাকরি পায় না, আপনি একদিন বলেছিলেন সকল ছেলে-মেয়ে আমার ভাই বোন আমার বাড়ির লোক আজ কোথায় গেল আপনার সেই বাণী।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com