মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

করোনা আক্রান্ত খালেদা জিয়া, জানে না বিএনপি

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্টের একটি কপি ছড়িয়ে পড়েছে।

সেই রিপোর্টের কপির কিউআর কোড স্ক্যান করলে স্বাস্থ্য অধিদপ্তরের যে ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানা যায় সেখানে চলে যায়।

রিপোর্টে খালেদা জিয়ার বাসার ঠিকানা দেওয়া হয়েছে গুলশান-২। আইসিডিডিআরবির ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে খালেদার করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে বলে রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম বলেছেন, খালেদা জিয়ার করোনা টেস্ট পজিটিভ এসেছে। এ সংক্রান্ত টেস্ট রিপোর্টটি সঠিক।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন শনিবার নমুনা দেন। শনিবার রাতেই নমুনা পরীক্ষার রিপোর্টে খালেদা জিয়া করোনা পজিটিভ বলে উল্লেখ করা হয়।

তবে এ ব্যাপারে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন বাংলানিউজকে বলেছেন, তার করোনা পরীক্ষা করানো হয়নি। শনিবার বিকেলে খালেদা জিয়ার নিয়মিত শারীরিক চেকআপ করানো হয়েছে জানিয়ে ডা. মামুন বলেন, প্রায় প্রতিদিনই আমি বাসায় গিয়ে তার চেকআপ করি। আমার সঙ্গে টেকনোলজিস্ট সবুজও যান রক্ত পরীক্ষা করার জন্য।

রোববার (১১ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, ম্যাডামের করোনা পরীক্ষা করানো হয়নি। আপনারা যে রিপোর্টটি পেয়েছেন সেটি সঠিক নয়। ওই রিপোর্টে যে মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে সেটিও সঠিক নয়।

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স রোববার দুপুরে বাংলানিউজকে বলেন, অফিসিয়ালি আমরা এখনও কোনো রিপোর্ট পাইনি। তার করোনা পরীক্ষা করা হয়েছে, এমন কোনো তথ্যও আমাকে জানানো হয়নি। যেটুকু জানছি গণমাধ্যম থেকে জেনেছি। পরবর্তীতে অফিসিয়াল কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদের জানাবো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com