শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

কুষ্টিয়ায় করোনা রোগীদের চিকিৎসা সহায়তায় Bipap মেশিন দিলো দিশা

Reading Time: < 1 minute

মোঃ জহুরুল ইসলাম কুষ্টিয়া:
দেশব্যাপী ক‌রোনা ভাইরা‌স এর সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া জেলায় সংক্রমন ও মৃত্যুর হার উদ্বেগজনক হারে বাড়ছে। এ প্রেক্ষিতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে। করোনা চিকিৎসার সরঞ্জামাদির অপ্রতুলতায় চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। মানব কল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান দিশা বরাবরের মত এগিয়ে এসেছে করোনা চিকিৎসা সহায়তায়।আজ সকালে কোভিড ডেডিকেটেড ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুষ্টিয়ার তত্ত্বাবধায়ক এর নিকট দিশার পক্ষ হতে ৫ টি এবং কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার পক্ষ হতে ৫ টি মোট ১০ টি BiPAP মেশিন প্রদান করেন দিশার নির্বাহী পরিচালক ও কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার মহাসচিব মো: রবিউল ইসলাম। এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কু‌ষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা: এস এম মুসতানজিদ, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডা: দেলদার হোসেন ও দিশার ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন। BiPAP মেশিন গ্রহণ করে হাসপাতালের ততত্ত্বাবধায়ক ব‌লেন, এই মেশিন জটিল করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ সুনিশ্চিত করে মৃত্যুহার হ্রাসে সহায়ক হবে এবং করোনা চিকিৎসাকে আরো বেগবান করবে। ‌ইতিপূর্বেও করোনাকালীন সময়ে দিশা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আবাসনের ব্যবস্থা করেছিলো বলে তিনি দিশার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দে‌শের এই ক্রা‌ন্তিল‌গ্নে দিশার মত অন্যান্য প্র‌তিষ্ঠান ও সমা‌জের বিত্তবান‌দের এ‌গি‌য়ে আসা উ‌চিৎ বলে স্বাস্থ্য সংশ্লিষ্ট উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন। দিশার নির্বাহী প‌রিচালক মোঃ র‌বিউল ইসলাম ব‌লেন, সামা‌জিক দায়বদ্ধতা থে‌কে দিশার জন্ম হওয়ায় ভ‌বিষ্য‌তেও দিশা মানব কল্যাণমুখী কর্মকা‌ন্ডে অগ্রনী ভূ‌মিকা পালন কর‌বে। উল্লেখ্য করোনার শুরু থেকেই অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ, ঈদ উপহার সামগ্রী বিতরণসহ নানাবিধ কল্যাণমূখী কাজ করে চলেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com