রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

কুড়িগ্রামে কুখ্যাত আসামী মফিজুল গ্রেপ্তার

Reading Time: < 1 minute

নয়ন দাস, কুড়িগ্রাম :
কুড়িগ্রামে কুখ্যাত মাদক ব্যবসায়ী, গণর্ধষণ ও জোড়া খুনের আসামী মফিজুল ইসলাম (৩৮) ও তার সহযোগি মেজবাকে (৩৪) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ মে) মাঝরাতে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পূর্ব কল্যাণ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আসামী মফিজুলের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, বৃহস্পতিবার মাঝরাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই আমিনুল ইসলাম, এসআই আহসান, এএসআই মিল্টন ও এএসআই নুর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পূর্ব কল্যাণ এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী মফিজুল ওরফে মোখলেস ওরফে চেয়ারম্যান এবং তার সহযোগী আবু তাহের মেজবাকে মাদকসহ গ্রেপ্তার করে। আসামী মফিজুল সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের সরাভোগরাম এলাকার আব্দুল জব্বারের পূত্র। অপরদিকে আসামী মেজবা একই উপজেলার মোগলবাসা ইউনিয়নের সেনেরখামার গ্রামের মৃত: কফিল উদ্দিনের পূত্র। মফিজুলের বিরুদ্ধে মাদক ব্যবসা, গণধর্ষন ও জোড়া খুনসহ ৭টি মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় আসামীদের কাছে সংরক্ষিত হেরোইন, হেরোইন মাপার ডিজিটাল মেশিন ও একটি মোটর সাইকেলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। আসামী মফিজুল শহরের কেতার মোড়ে রেল ব্রীজ সংলগ্ন সেচপাম্পের কাছে চাঞ্চল্যকর কিশোর-কিশোরী হত্যা ও গণধর্ষণ মামলার একজন চিহ্নিত আসামী। পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। এ ব্যাপারে পুলিশ কঠোর ভূমিকা পালন করছে। মাদক ব্যবসায়ীদের প্রতি কোন ছাড় নয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com