মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গাইবান্ধায় ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :
গাইবান্ধা সদর উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আশরাফ আলী (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় সাদেকুল ইসলাম (৩৫) আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জে-কুপতলা সড়কের ৭৫ নম্বর রেলগেট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত আশরাফ আলী সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের সাহার ভিটার গ্রামের মৃত ফয়জার রহমানের পুত্র। অভিযুক্ত সাদেকুল কুপতলা ইউনিয়নের রামপ্রসাদ গ্রামের আবুল হোসেনের পুত্র। এ ঘটনায় নিহতের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে শুক্রবার সকালে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ওসি মাসুদ রানা জানান, বৃহস্পতিবার রাতে আশরাফ রিকশা নিয়ে কুপতলা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি ৭৫ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে ছিনতাইয়ের উদ্দেশ্যে আগে থেকে ওৎ পেতে থাকা সাদেকুল তার পথ রোধ করেন। এ সময় ছুরি দেখিয়ে রিকশা এবং চাবি দিয়ে চালককে চলে যেতে বলেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে রিকশাচালক আশরাফ আলীর পেটে ছুরিকাঘাত করেন ছিনতাইকারী সাদেকুল।পরে আহত অবস্থায় স্থানীয়রা আশরাশকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাত ২টার দিকে অভিযুক্ত সাদেকুল ইসলামকে আটক করা হয় বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com