মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গাইবান্ধায় রেললাইন চুরি বিক্রির সময় আটক ৩

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :
গাইবান্ধায় ভাঙ্গারির দোকানে রেললাইনের পাত বিক্রির সময় তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে শহরের ব্রীজরোড এলাকার আশা ভাঙ্গারি দোকান থেকে এসব মালামাল জব্দসহ তাদেরকে আটক করা হয়। সেইসাথে চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন আশা ভাঙ্গারি দোকানের শ্রমিক সদর উপজেলার বালুয়া বাজারের পাকারখুটি এলাকার আব্দুর রহমানের ছেলে মোকলেছুর রহমান (৩৩), পশ্চিম দুর্গাপুর এলাকার মৃত দুলা মিয়ার ছেলে সাগর মিয়া (৩০) ও ফুলছড়ি উপজেলার উত্তর কঞ্চিপাড়া এলাকার বাবর উদ্দিনের ছেলে অটোরিকশা চালক ওয়াহেদ মিয়া (৪০)।
অটোরিকশা চালক ওয়াহেদ মিয়া বলেন, আমি প্রতিদিনের মতো অটো নিয়ে বের হলে বালাসীঘাট এলাকা থেকে আব্দুল লতিফের ছেলে মোন্নাফ মিয়া ও জিয়াউর রহমানের ছেলে মুন্না মিয়াসহ তিনজন নিউ ব্রীজ রোড আশা ভাঙ্গারি দোকানে যাওয়ার জন্য আমার অটোরিকশাটি ভাড়া করেন। পথিমধ্যে কঞ্চিপাড়া রেলগেট এলাকায় এসে তারা আনুমানিক তিন ফুট দৈর্ঘের ৯ টুকরা রেললাইনের পাত আমার অটোতে উঠিয়ে নেয়। আমি না নিতে চাইলে আমাকে হুমকি-ধামকি দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযানিক দলের প্রধান গাইবান্ধা রেলওয়ের নিরাপত্তা বিভাগের হাবিলদার আব্দুল মজিদ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ব্রীজরোডের আশা ভাঙ্গারি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকান মালিক পালিয়ে গেলেও ইজিবাইক চালকসহ তিনজনকে মালামালসহ হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আনুমানিক তিন ফুট দৈঘের্যর ৯ টুকরা রেললাইনের পাত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রেললাইনের পাতগুলো ফুলছড়ি উপজেলার বালাসিঘাটের পরিত্যাক্ত রেলপথের। এ ব্যাপারে বোনারপাড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, উদ্ধারকৃত মালামালের তালিকা করে সেগুলো সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়া হবে। আটককৃত আসামি ছাড়াও এ কাজে জড়িতদের নাম উল্লেখ করে আইনি পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com