শনিবার, ২৫ Jul ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

রনি শেখের পাবনা জেলা ছাত্রদলের অর্থ বিষয়ক সম্পাদক পদ থেকে অব্যহতি

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
ব্যাক্তিগত ও পারিবারিক সমস্যার কারনে পাবনা জেলা ছাত্রদলের পদ থেকে অব্যহতি দিয়েছেন মোহাম্মদ রনি শেখ। রনি পাবনা জেলা ছাত্রদলের অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন। মোহাম্মদ রনি শেখ পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের প্রান ভজেন্দ্রপুর গ্রামের মো: নাজির শেখের ছেলে। তার স্বাক্ষরিত পদত্যাগ পত্রে উল্ল্যেখ করেন, তিনি দীর্ঘ দিন বিএনপি’র অংগ সংগঠন ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সমস্যার কারনে, পরিবারের সদস্যদের সব সময় উদ্বেগ, উৎকন্ঠায় থাকতে হয়েছে। এ কারনে, তিনি পরিবারের সকল সদস্যদের চিন্তামুক্ত রাখতে ও স্বাভাবিক জীবন-যাপন করতে এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি তার পদত্যাগপত্র জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত ভাবে অবগত করেছেন। সেই সাথে মোহাম্মদ রনি শেখ, ছাত্রদলসহ বিএনপি’র সকল কর্মকান্ড থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com