মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গোবিন্দগঞ্জে অটোচালক দুলা হত্যার প্রধান আসামি আটক

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলোচিত অটো রিক্সাচালক আইয়ুব আলী ওরফে দুলা মিয়া হত্যার প্রধান আসামি মোহাম্মদ বাবু হোসেন ওরফে বাবু লালকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ গোবিন্দগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় পুলিশ সুপার জানান, বাবু হোসেন ওরফে বাবুলাল দীর্ঘদিন যাবত অটো রিক্সার ছিনতাই এর উদ্দেশ্যে অটোচালক দুলামিয়ার গতিবিধির উপর নজর রাখছিলেন। ঘটনা রাতে উপজেলার সাপমারা ইউনিয়নের শ্রীপুর এলাকার সিনটাজুরি নামক স্থানে গত ১৪ এপ্রিল রাত সোয়া ১১টার দিকে গলায় ছুরি দিয়ে আঘাত করে। এতে দুলা মিয়া ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। এ সময় ব্যাটারি চালিত অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তা থেকে পাশের নিচু জমিতে পড়ে যায়। ফলে অটো রিক্সাটি রেখেই পালিয়ে যায় বাবু লাল। আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এসব তথ্য দিয়েছে বলে তিনি আরও জানান।
এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে বলে তিনি আরও জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com