বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

কোভিডে আক্রান্ত হয়ে না ফেরার দেশে ইবি শিক্ষার্থী

Reading Time: < 1 minute

ইবি প্রতিনিধি-
কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী শিব্বির আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
গতকাল শুক্রবার (০৯ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিভাগের প্রফেসর ড. জাকির হোসেন প্রতিবেদককে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
জিনি জানান, সিরাজগঞ্জের বেলকুচি থানার মৃত মোহাম্মদ সোলায়মান আলীর ছেলে শিব্বির আহমেদ। তার পরিবারে মা, এক ভাই ও তিন বোন রয়েছে। তিনি পড়াশুনার পাশাপাশি কুষ্টিয়া শহরের লাহিনী পাড়ার এক মসজিদে ইমামতি করতেন। মসজিদের কাছেই থাকতেন তিনি। ১৫ দিন আগে তার শরীরে জ্বর, সর্দিসহ করোনার একাধিক উপসর্গ দেখা দেয়। অবস্থার পরিবর্তন না হওয়ায় তিনি গ্রামের বাড়িতে চলে যান।
পরে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে করোনা পরীক্ষা করা হয়। গত ১ই জুলাই রিপোর্টে পজেটিভ আসে। অবস্থার অবনতি দেখে ২ই জুলাই তাকে ঢামেকে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা গেছেন। শনিবার সকাল ৮টার দিকে গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইয়াকুব আলী বলেন, ‘শিব্বির খুবই মেধাবী একজন ছাত্র ছিল। তার মাস্টার্সের এক সেমিস্টার পরীক্ষা হয়েছে আরো এক সেমিস্টার বাকি ছিল। করোনায় তার এই অকাল মৃত্যু খুবই দুঃখজনক। মেধাবী এ শিক্ষার্থীর অকাল মৃত্যুতে আমরা শোকাহত।’

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com