সোমবার, ২৭ Jul ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

শিমুল বিশ্বাস বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের পাশাপাশি বিশ্বের সঙ্গে সংযোগ তৈরি করতে হবে। তরুণদের জ্ঞান, মেধা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের দক্ষতা, মানবিকতা ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় শিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা বার্তা পাঠান।
প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের পাশাপাশি বিশ্বের সঙ্গে সংযোগ তৈরি করতে হবে। তরুণদের জ্ঞান, মেধা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের সবসময় পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল থাকতে হবে এবং মহান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসানাত মোহা: শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেরিন খান ও এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
এ কে এম সেলিম রেজা হাবিব বলেন, শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য নয়, মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্যও প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেরিন খান বলেন, সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে উচ্চশিক্ষা ও তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, কঠোর পরিশ্রমের বিকল্প নেই। সাফল্য অর্জনে অধ্যবসায়ই সবচেয়ে বড় শক্তি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: হাসানাত আলী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিউর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আব্দুর রশীদ।
বক্তারা শিক্ষার্থীদের প্রশ্ন করার মানসিকতা, গবেষণামুখী চিন্তা, নৈতিক মূল্যবোধ, সময়ের সঠিক ব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার থেকে দূরে থাকার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসানাত মোহা: শামীম বলেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, এটি স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্র। তিনি বলেন, বর্তমান বিশ্বে শুধু ডিগ্রি নয়, দক্ষতাই সবচেয়ে বড় সম্পদ। তাই শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা বৃদ্ধি করে স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং বিশ্ববিদ্যালয় বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল ও স্মারক দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com