বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

News Headline :
সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

গাজিপুরের আরিফ হত্যা মামলার আসামি পাবনা থেকে গ্রেফতার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, গাজিপুর:
গাজীপুরের শ্রীপুরে চাঞ্চল্যকর ছুঁড়া পেট্রোলের আগুনে মো. আরিফকে পুড়িয়ে হত্যা মামলার আসামি মোফাজ্জল সরকারকে পাবনা থেকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।
শুক্রবার (৩০ জুলাই) দিবাগত রাত ৩ টার দিকে পবনা জেলার আটঘরিয়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন তথ্যটি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। আসামিদের অবস্থান শনাক্তে উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দীর্ঘ প্রচেষ্টার পর অতিরিক্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আল মামুন ও শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ারে নেতৃত্বে পুলিশের একটি দল ওই মামলার ২ নাম্বার আসামি মোফাজ্জল সরকারের অবস্থান শনাক্ত করে শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে পবনা জেলার আটঘরিয়া উপজেলার জনৈক সালাউদ্দীনের বাড়ি থেকে তাকে গ্র্রেফতার করে। গ্রেফতারকৃত মোফাজ্জল সরকার উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের মৃত ফালু সরকারের ছেলে।
উল্লেখ্যঃ গত ২২ জুলাই গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি মোড়ে এক মুদি দোকানে গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে তর্ক করে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে। ওই হামলার ঘটনায় ছয়জন আহত হয়েছিলেন। গত ২৬ জুলাই রাতে ছুঁড়া পেট্রোলের আগুনে দগ্ধ আরিফ হোসেন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত আরিফ উপজেলার তেলীহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামের জজ মিয়ার ছেলে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com