বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

জামালপুরের ইসলামপুরে বৃষ্টিতেই ভেঙ্গে পড়েছে জমি ও গৃহহীনের ঘর

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিনিধি:
অপরিকল্পিত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরী জামালপুরের ইসলামপুরের সদর ইউনিয়নের পচাবহালা গ্রামে সদ্য নির্মিত প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহহীন পরিবারের জন্য বরাদ্ধকৃত দুইটি ঘরের নিচে মাটি সড়ে গিয়ে ঘর ধ্বসে ভেঙ্গে পড়েছে। এই নিয়ে আতংকে রয়েছে পরিবার দুইটি। সরেজমিনে গেলে উপকার ভোগী ঘরের মালিক ছকিনা ও বুদু মন্ডল, আলম মন্ডল ও লাবনী জানান, “ঘরের ভিটে মাটি নরম হওয়ায় গত কয়েকদিনে বৃষ্টির কারণে ভিটে মাটি দেবে গিয়ে আমাদের ঘর ভেঙ্গে পড়েছে আমরা খুব আতংকে আছি।”স্থানীয় সচেতন মহলের অভিযোগ, প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরগুলি অপরিকল্পিত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরী করায় ভেঙ্গে পড়েছে। জানা গেছে, মজিব শতবর্ষ উপলক্ষে ০২ শর্তাংশ খাস জমি বন্দোবস্ত প্রদান পূর্বক একক গৃহ নির্মাণের মাধ্যমে জমি নেই ও গৃহহীন পরিবারের জন্য অর্থায়নকারী সংস্থা; আশ্রয়ন-২ প্রকল্পে, প্রধানমন্ত্রীর কার্যালয়/দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের গুচ্ছ গ্রাম-২য় পর্যায়ের ভূমি মন্ত্রনালয়ের সিভিআরপি প্রকল্পের আওতায় ইসলামপুরে ২০২০-২০২১ ইং অর্থ বছরের ৮৮টি ঘর নির্মিত হয়েছে। উপজেলা প্রশাসন(ইউএনও) এর তদারকিতে নির্মিত প্রতিটি ঘরের বরাদ্ধ ছিল ১লাখ ৭১ হাজার টাকা। এব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম.মাজহারুল ইসলাম জানান, গত দুই দিনে বৃষ্টির কারণে দুটি ঘরের সমস্যা হয়েছে। ঘর গুলি দ্রুত ঠিক করার ব্যবস্থা করছি। দ্রুত মিস্ত্রিরা কাজ শুরু করবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com