রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

News Headline :
প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে: শিমুল বিশ্বাস শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন পাবনায় নিখোঁজের ৭দিন পর কিশোরী কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা পাবনা জেলা যুবদলের ডেঙ্গু প্রতিরোধে  ৭ দিনের কর্মসূচি

তজুমদ্দিনে মাদকদ্রব্যসহ পাঁচজন আটক

তজুমদ্দিনে মাদকদ্রব্যসহ পাঁচজন আটক

Reading Time: < 1 minute

খন্দকার নিরব, ভোলা:
ভোলার তজুমদ্দিনে মাদকদ্রব্য ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের কোড়ালমারা জমাদার বাড়ি এলাকার আরিফের মাছের ঘেরের টংঘর থেকে তাদের আটক করা হয়েছে। তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু বকর সিদ্দিকের নেতৃত্বে পুলিশের টিম অভিযান চালিয়ে ৫ জনকে একটি মাছের ঘেরের টং ঘর থেকে আটক করে। এসময় তাদের তল্লাশি করে ৩৫ পিচ ইয়াবা টেবলেট (মাদকদ্রব্য) উদ্ধার করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু বকর সিদ্দিক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে মামলা নং ০১। আটককৃত আসামিরা হলো, শম্ভুপুর ইউনিয়নের কোড়ালমারা গ্রামের মোঃ হানিফের ছেলে মোঃ সিরাজ (৩৫), নুরুজ্জামানের ছেলে তাজুল (২৯), তোফাজ্জলের ছেলে মোঃ আকতার (২৪), উত্তর চাচড়া ৪নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে মোঃ আরিফ (১৯), লালমোহন উপজেলার আবুগঞ্জ বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে মোঃ তামিম (১৯)।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com