বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

পাবনা জেলা যুবদলের ডেঙ্গু প্রতিরোধে  ৭ দিনের কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত ডেঙ্গু প্রতিরোধে সাত দিনব্যাপী কর্মসূচি পাবনায় শুরু হয়েছে । কর্মসূচির প্রথম দিনে আলোচনা সভা, সচেতনতামূলক র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান, ব্লিচিং পাউডার ছিটানো ও ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম করা হয়।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পাবনা জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভার মধ্য দিয়ে সাত দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানার সভাপতিত্বে এবং সদস্য সচিব মনির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা আবদুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক নেতা আবু ওবায়দা শেখ তুহিন, সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব রেহানুল ইসলাম বুলাল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান নয়ন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন সুজন এবং সদর পৌর যুবদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রুপম।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও সক্রিয় হতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র ও মশার প্রজননস্থল নিয়মিত পরিষ্কার করতে হবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে যুবদলের নেতাকর্মীদের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, ব্লিচিং পাউডার ছিটানো এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কর্মসূচি পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com