মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

নাশকতায় শঙ্কিত হওয়ার কারণ নেই: আইজিপি

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নাশকতার বিষয় নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তিনি বলেন, টেকনিক্যাল দিক থেকে বললে এখানে একমুখী ধ্বংসযজ্ঞ হয়েছে। ভেতরে এখনো মিথেন গ্যাসের গন্ধ আছে।
আজ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের আইজিপি এ কথা জানান। তিনি বলেন, বিশেষজ্ঞ মতামত না আসা পর্যন্ত আসলে ভেতরে কী হয়েছে সে সিদ্ধান্তে না আসি। বিশেষজ্ঞদের মতামত পেলে বিষয়টি বোঝা যাবে।
ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে। এর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও তিনি জানিয়েছেন।

আইজিপি আরও বলেন, এ বছর এ ধরনের অনেকগুলো বিস্ফোরণ ঘটেছে। এর আগে শনির আখড়ায় বিস্ফোরণ হয়েছে।

আইজিপি বেনজীর আহমেদ আরও বলেন, মগবাজারে বিস্ফারণের ঘটনায় ৫০ জনের বেশি আহত হয়েছেন। শিশুসহ ৬ জন নিহত হয়েছে। ফায়ার সার্ভিসের দক্ষ ইউনিটগুলোর সঙ্গে পুলিশ ঘটনার কারণ তদন্ত করবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com