শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Reading Time: < 1 minute

গত ১৮ মার্চ কয়েকটি জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ায়, “কোরিয়ায় বিনিয়োগের নামে ২ হাজার কোটি টাকার প্রতারণা” শীর্ষক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। আমি মোহাম্মদ এ এস এম শামসুদ্দোহা চৌধুরী বিপ্লব, পিতা-মৃত আরফান চৌধুরী, ব্যাবস্থাপনা পরিচালক ওয়াও গ্রুপ ঢাকা, বাংলাদেশ। গত ১৮ মার্চ ২০২১ ইং কয়েকটি জাতীয় পত্রিকাসহ ইলেকট্রনিক্স মিডিয়ায় আমার নামে ব্যাক্তিগত ও প্রতিষ্ঠানের যে সকল মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহিন তথ্য উপস্থাপন করে আমাকে ও আমার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করা হয়েছে। এর তীব্র প্রতিবাদ করছি। উক্ত সংবাদে আমি ব্যাক্তিগতভাবে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। এছাড়া আমার প্রতিষ্ঠান উক্ত সংবাদের কারনে ব্যাপক লোকসানের সম্মুখিন হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে সাংবাদিক ভাইদের অনুরোধ করবো, আমার ব্যাক্তিগত ও ব্যাবসায়ীক তথ্য উপাত্ত সংগ্রহ করে খবর প্রকাশ করলে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। সংবাদে উল্ল্যেখ করা হয়েছে ব্যাংকে আমার শত শত কোটি টাকা গচ্ছিত আছে, যা ডাহা মিথ্যা ও ভিত্তিহীন। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই না করে মিডিয়ায় প্রকাশ করে ব্যাক্তিগত ভাবে হেয় করা মানবধিকার লংঘন করার শামিল। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করবো, আপনারা সঠিক তথ্য উদঘাটন করে পত্রিকায় প্রকাশের জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আমার ওয়াও গ্রুপ দেশের প্রচলিত সকল ব্যাবসায়ীক নিয়ম কানুন মেনে পরিচালিত হয়ে থাকে। আমি আবারও উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ধন্যবাদান্তে
মোহাম্মদ এ এস এম শামসুদ্দোহা চৌধুরী (বিপ্লব)
পিতা-মৃত আরফান চৌধুরী
ব্যাবস্থাপনা পরিচালক
ওয়াও গ্রুপ ঢাকা, বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com