বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

পাবনার ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে মোবাইল কোর্টে ১ জন কে কারাদণ্ড সহ অর্থদন্ড

পাবনার ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে মোবাইল কোর্টে ১ জন কে কারাদণ্ড সহ অর্থদন্ড

Reading Time: < 1 minute

গিয়াস উদ্দিন সরদার, ভাঙ্গুড়া, পাবনা :
পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ জন কে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।শনিরার ১১ জুলাই সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানে করে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের দোষী সাব্যস্ত করা হয়।
ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত মোক্তার হোসেনের ছেলে মো: মুত্তালিব হোসেন (৪০), কে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/= টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এই অভিযান টি পরিচালনা করেন, ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
এ সময় ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আযম এর নেতৃত্বে দক্ষ একটি পুলিশ টীম এই অভিযানের সহযোগীতা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
তিনি ছুটিতে থেকে এসেই মাদক সহ সকল অপরাধ, অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার লক্ষে কাজ করে যাচ্ছেন। তার এ ধরনের কর্মকান্ড জনসাধারণের কাছে অনেক প্রশংসা পাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com