শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

ভারতে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড

Reading Time: < 1 minute

ন্যাশনাল ড্রেক্স :
ভারতে প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ২০০ জন।ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত । এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৫৪ হাজার ২২৫ জনের।দৈনিক এ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে হাজার হাজার মানুষ। অক্সিজেনের অভাবে হাসপাতাল প্রাঙ্গণে অনেকের মৃত্যু হচ্ছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ৪৯৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৪৫৬ জন।দেশটিতে এই ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে মহাবিপর্যয় নেমে এসেছে। এদিকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৩৩ লাখ ৩০ হাজার ৮৭৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৩ লাখ ২০ হাজার ১৩ জন। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৫২ লাখ ৮৫ হাজার ৪৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৭১১ জনের। এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫০ লাখ ৫৯ হাজার ৪৩৩ জন। এর মধ্যে মারা গেছেন ৪৩ হাজার ৫৮৯ জন।
এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৫ লাখ ৫০ হাজার ১১৫ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৯৪৬ জনের।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com