বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

ময়মনসিংহের মুক্তাগাছায় ভ্রাম্যমান আদালতে ৪ জনের কারাদণ্ড

Reading Time: < 1 minute

মোঃ আনিসুর রহমান,ময়মনসিংহ :
ময়মনসিংহের মুক্তাগাছায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক অাইনে ৪ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। ২৩ মে রবিবার উপজেলার পাড়াটঙ্গী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মুক্তাগাছা উপজেলার এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা। এ সময় বিভিন্ন স্থান হতে মাদক সেবনরত অবস্থায় ০৪ জন মাদকসক্ত হাতে নাতে ধরা পড়েন। নেশা জাতীয় মাদক গাজাসহ নেশায় ব্যবহৃত সরঞ্জাম সহ আসামীকে গ্রেফতার করে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল আকন্দ আসামীগণকে ভ্রাম্যমান আদলতের সামনে হাজির করেন। ভ্রাম্যমান অাদালতে আসামীদেরকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে ০৪ জনই তাদের দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন এবং তারা মাদক সেবনের সত্যতা স্বীকার করেন। এসময় উপস্থিত জনতার প্রতিক্রিয়া পর্যালোচনায় দেখা যায় সকলেই মাদকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন এমনকি অপরাধীদের পরিবারের সদস্যরাও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আসামীগন দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি ও স্বাক্ষ্যর ভিত্তিতে ৩ জনকে ০৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অপর জনকে ০৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ভ্রাম্যমান আদালতে। ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন মুক্তাগাছা থানা পুলিশ। আসামীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(গ) ধারা লঙ্ঘনের অপরাধ করায় তাদেরকে একই আইনের ধারা ৩৬(১৬) সারণি মোতাবেক উক্ত কারাদণ্ডাদেশ দেয়া হয়

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com