বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

News Headline :
পাবনায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র ও গুলিবিদ্ধ হয়ে এক চরমপন্থি নেতা নিহত পাবনার  ঈশ্বরদীতে ট্রাক চাপায় শিশুসহ ২জন নিহত ১ জন আহত যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রকৌশল বিভাগের সাবেক প্রধান ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো: আব্দুল জব্বারের ইন্তেকাল ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২ পাবনার বেড়ায় মাদক বিরোধী ভ্রাম্যমান অভিযানে ৩জন গ্রেফতার নীলফামারীতে নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝে খুঁড়ে নারীর মরদেহ উদ্ধার হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ফুটপাত থেকে আইল্যান্ড-রাজশাহী জুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম রাজশাহীতে বাবা-ছেলেকে পিটিয়ে আহত  নালায় ফেলে যায় আহত যুবককে পাবনার ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা এবং পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে ১০.৯ কেজি গাঁজাসহ উত্তম কুমার সূত্রধর (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। রবিবার (৮ জানুয়ারী) বিকাল সাড়ে ৪ টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারি উত্তম কুমার সূত্রধর (৪১), নরসিংদী জেলার নরসিংদী সদর থানার হাজিপুর (সাহাপাড়া) গ্রামের হরিদাস সুত্রধরের ছেলে। রবিবার (৮ জানুয়ারী) রাতে র‌্যাব-৫, রাজশাহীর, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, রবিবার বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, একজন মাদক কারবারি হনিফ এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জগামী পরিবহনে যাত্রী বেশে বিপুল পরিমান গাঁজাসহ বানেশ্বর হয়ে রাজশাহীর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসস্ট্যান্ডের পাশে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে র‌্যাব। চেকপোষ্ট পরিচালনাকালে হনিফ এন্টারপ্রাইজ নামের চেয়ার কোচ বাস (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫৮২৯৭) পরিবহণটি চেকপোষ্টের সামনে আসলে সিগন্যাল দিয়ে বাসটি থামানো হয়। বাসে যাত্রীবেশে বসে থাকা ই-৪ আসনধারী ১(এক) জন ব্যক্তি কোচের জানালা খুলে পালানোর চেষ্টাকালে তাকে বাসের ভিতরেই আটক করে র‌্যাব। এ ব্যপারে আটক মাদক কারবারি উত্তম কুমার সূত্রধররের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com