সোমবার, ০৮ Jun ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
এ সময় ওই শিশুটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে একই ট্রাকের চাপায় প্রান গেছে এক মোটরসাইকেল আরোহীর Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনার ঈশ^রদীতে চলন্ত সিএনজির আরোহী মায়ের কোল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ওই শিশুটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে একই ট্রাকের চাপায় প্রান গেছে এক মোটরসাইকেল আরোহীর।
রবিবার (৭জুন) রাত ৯টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু পাবনা সদর উপজেলার কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে আলিফ (৮)। নিহত মোটরসাইকেল আরোহী আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের বাশার সেখের ছেলে বাকি বিল্লাহ (৩৫)।
পাকশী হাইওয়ে থানার ইনচার্জ মো: নান্নু খান জানান, ছেলে আলিফকে নিয়ে পাকশী বেড়াতে গিয়েছিলেন তার মা। রাতে সিএনজি চালিত অটোরিকশায় বাড়িতে ফিরছিলেন। অটোরিকশায় আরো যাত্রী ছিল। পথিমধ্যে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় পৌঁছার পর অটোরিকশাটি সামান্য কাঁত হয়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা মায়ের কোল থেকে শিশু আলিফ ছিটকে বাইরে মহাসড়কের উপর পড়ে যায়। ছেলেকে বাঁচাতে মা অটোরিকশা থেকে লাফ দিয়ে নামার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। একই সময় দ্রুততগামী এক মোটরসাইকেল আরোহী শিশুটিকে বাঁচানোর চেষ্টা করলে দু’জনই বিপরীত দিক থেকে আসা দ্রুততগামী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ দূর্ঘটনাস্থলে গিয়ে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে। তবে অটোরিকশা ও ট্রাক চালক পালিয়ে যায়। আহত অবস্থায় শিশু আলিফের মা কে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।