বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

পাবনার ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা এবং পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা এবং পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Reading Time: 2 minutes

গিয়াস উদ্দিন সরদার, ভাঙ্গুড়া পাবনা :
বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা এবং  পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ জুন বুধবার সকাল ১১ টার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভদ্রপাড়া কালি মন্দির প্রাঙ্গনে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভাঙ্গুড়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সভাপতি, শ্রী বিপ্লব কুমার গুনের সভাপতিত্বে ও শ্রী সুধির চন্দ্র সরকারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা কমিটির সভাপতি, রোটারিয়ান শ্রী প্রভাষ চন্দ্র ভদ্র।
উদ্বোধক হিসেবে বক্তব্যে রাখেন পাবনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শ্রী কোমল চন্দ্র দাস,
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের পাবনা জেলা শাখার সভাপতি, শ্রী চন্দন কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্রী বিনয় জ্যোতি কুন্ড, ভাঙ্গুড়া উপজেলা শাখার হিন্দু,বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, অধ্যাপক শ্রী ভবেশ চন্দ্র দে, ভাঙ্গুড়া উপজেলা শাখার পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পরিমল কুমার, ভাঙ্গুড়া উপজেলা শাখার পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সংগীত কুমার পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি, মলয় কুমার দেব, ভাঙ্গুড়া সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের পক্ষে সাংবাদিক বিকাশ কুমার সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ গ্রহণযোগ্য বক্তব্য রাখেন। সম্মেলনে উপস্থিত সকলের সম্মতিতে সংগীত কুমার পাল কে সভাপতি ও সমরজিৎ গুণ কে সাধারণ সম্পাদক করে ২ বছরের জন্য ভাঙ্গুড়া উপজেলা পুজা উদযাপন পরিষদ কমিটি এবং পরিমল কুমার কে সভাপতি ও প্রলয় কুমার বিশ্বাস কে সাধারণ সম্পাদক করে ২ বছরের জন্য ভাঙ্গুড়া পৌর পুজা উদযাপন পরিষদ কমিটি গঠন করে ঘোষনা করা হয়।
অপর দিকে অধ্যাপক ভবেশ চন্দ্র দে কে  সভাপতি ও মলয় কুমার দেব কে সাধারণ সম্পাদক করে ২ বছরের জন্য ভাঙ্গুড়া উপজেলা শাখার হিন্দু,বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি এবং নির্মল কুমার রায় কে সভাপতি ও তরুন কুমার গুন মিতু কে সাধারণ সম্পাদক করে ২ বছরের জন্য ভাঙ্গুড়া পৌর শাখার হিন্দু,বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি ঘোষনা করা হয়েছে।
সকল কমিটি গঠন শেষে জেলা নেতৃবৃন্দ প্রতিটি কমিটির সভাপতি ও সম্পাদক কে বলেন, আপনারা সকলের সম্মতিতে / আলোচনা করে ১০ পূর্ণ দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আমাদের নিকট পাঠাবেন।
আমরা আমাদের প্রতিনিধি দিয়ে যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা দিবো।
কমিটিতে যদি কোন অভিযোগ উঠে তাহলে অবশ্যই সেই কমিটি ঘোষণা থেকে বিরতি রাখা হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com